রক্তের গণসাক্ষরে খালেদার মুক্তির দাবী - Shera TV রক্তের গণসাক্ষরে খালেদার মুক্তির দাবী - Shera TV

রক্তের গণসাক্ষরে খালেদার মুক্তির দাবী

অনলাইন ডেস্ক:

শরীরের শেষ রক্ত বিন্দু দিয়ে হলেও খালেদা জিয়ার মুক্তির দাবিতে রাজপথে সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদল। 

ছাত্রদলের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী ব্যতীক্রমভাবে পালন করেছে হবিগঞ্জ জেলা ছাত্রদলের একাংশ।প্রতিষ্ঠাবার্ষিকীতে কেক কাটা, শোভাযাত্রা কিংবা ভিন্ন ধর্মী আনন্দঘন কর্মসূচি থাকলেও এবার তাদের কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হয়েছে। নেত্রী খালেদা জিয়ার মুক্তির দাবিতে নিজের শরীরের রক্ত দিয়ে গণস্বাক্ষর করেছেন ছাত্রদল নেতাকর্মীরা।

বুধবার জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাহ রাজিব আহমেদ রিংগনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরে এক বিশাল মিছিল বের করে ছাত্রদল নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট অতিক্রম করে শায়েস্তানগরে দলীয় কার্যালয়ে সামনে শপথ অনুষ্ঠিত হয়। পরে দলীয় নেতাকর্মীরা নিজের শরীরের রক্ত দিয়ে খালেদা জিয়ার মুক্তির দাবিতে রক্তাক্ত গণস্বাক্ষর সংগ্রহ করেন।

এসময় উপস্থিত ছিলেন জেলা ছাত্রদলের সহ-সভাপতি সৈয়দ রুহুল আমিন জনি, জসিম মাহমুদ, যুগ্ম-সম্পাদক আহমেদ নিয়াজ, শাহ মুর্শেদ আলম, মারুফ আহমেদ, মহসিন আলী মিশু, রাজিব আহমেদ হৃদয়, মনিরুল ইসলাম মনি, এ.কে বদরুদ্দোজা রানা, সহ-সাংগঠনিক সম্পাদক শাহ মাজহারুল ইসলাম রাব্বি, আরিফ খান জয়, আমিনুল ইসলাম বাব্বি, আরিফিন আবিদাল রিয়াদ, নরুল আমিন নাছিম, সোহাগ আহমেদ, শাহ ইমন আলী, বৃন্দাবন সরকারি কলেজ নেতা জুয়েল আহমেদ প্রমুখ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360