প্রতি ৫ দিনে ১ দিন গলফ খেলে কাটিয়েছেন ট্রাম্প - Shera TV প্রতি ৫ দিনে ১ দিন গলফ খেলে কাটিয়েছেন ট্রাম্প - Shera TV

প্রতি ৫ দিনে ১ দিন গলফ খেলে কাটিয়েছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক:

২০১৯ সালে প্রতি পাঁচ দিনে একদিনই গলফ খেলে কাটিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি তার বর্তমান শাসনামলে ২৫২ দিনই ট্রাম্প গলফ ক্লাবে কাটিয়েছেন। 

মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক তথ্যে দেখা গেছে, ডোনাল্ড ট্রাম্প তার শাসনামলে ৩৩৩ দিনই তার নিজস্ব মালিকানার ভবন বা ক্লাবে কাটিয়েছেন। এর মধ্যে ২৫২ দিন গেছে ‘ট্রাম্প গলফ ক্লাবে’। ২০১৯ সালেই তিনি ৮৬ দিন গলফ খেলে সময় ব্যয় করেছেন। সেই হিসেবে তিনি প্রতি পাঁচ দিনে এক দিন সময় অতিবাহিত করেছেন গলফ খেলে। যদিও সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার গলফ খেলার কঠোর সমালোচক ছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

গত মঙ্গলবার ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্প ইন্টারন্যাশনাল গলফ ক্লাবে খেলে বছর শেষ করেন। যেসব গলফ ক্লাবে সময় কাটিয়েছেন সেগুলো হচ্ছে ভার্জিনিয়ার স্টারলিংয়ের ট্রাম্প ন্যাশনাল গলফ ক্লাব, নিউ জার্সির বেডি মিনিস্টার, মিয়ামির বাইরে ট্রাম্প ন্যাশনাল ডোরাল এবং আয়ারল্যান্ডে ট্রাম্প ইন্টারন্যাশনাল ডুনবেগ।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360