গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীত - Shera TV গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীত - Shera TV

গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে বাড়ছে শীত

নিজস্ব প্রতিবেদক:

শীতের প্রকোপ আর শৈতপ্রবাহের আমেজ কমতে শুরু করলেও রাজধানীসহ সারা দেশে শুরু হচ্ছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি।

রোববার আংশিক মেঘলা থেকে মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় হালকা বৃষ্টি/গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ ছাড়া রংপুর বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে বলে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়।

এর আগে শনিবার শেষ রাত থেকে সব পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়ে। লঘুচাপের প্রভাবে রাত ১০টার পর থেকে ঢাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি দেখা দেয়।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। পরবর্তী ৭২ ঘণ্টায় আবহাওয়া পরিস্থিতির সামান্য পরিবর্তন হতে পারে।

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360