এনওয়াইসি মেয়োরাল ইলেকশন: মুসলিম নেতা-ইমামদের সাথে আলোচনায় বসছেন এরিক অ্যাডামস - Shera TV এনওয়াইসি মেয়োরাল ইলেকশন: মুসলিম নেতা-ইমামদের সাথে আলোচনায় বসছেন এরিক অ্যাডামস - Shera TV

এনওয়াইসি মেয়োরাল ইলেকশন: মুসলিম নেতা-ইমামদের সাথে আলোচনায় বসছেন এরিক অ্যাডামস

ডেস্ক রিপোর্ট: ঘনিয়ে আসছে নিউইয়র্ক সিটির মোয়োরাল নির্বাচন। আসন্ন এই নির্বাচনকে ঘিরে আলোচনা সভার আয়োজন করেছেন ব্রুকলিনের বরো প্রেসিডেন্ট এরিক অ্যাডামস। বর্তমান বৈশ্বিক পরিস্থিতি মহামারী করোনার কারনে ভার্চুয়াল এই আয়োজনে কুইন্সের  মুসলিম নেতা এবং ইমামদের আমন্ত্রন জানানো হয়েছে।
আগামী ১৪ ডিসেম্বর সোমবার রাত সাড়ে আটটায় অনুষ্ঠানটি অনলাইনে অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে থাকবেন ড. জুন্নুন চৌধুরী, ইমাম জামির সাত্তার, মুফতি উবাইদুল্লাহ আবদুল আওয়াল, মাওলানা আবদুল মোকিত, মুফতি মোহাম্মদ ইসমাঈল, মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ, ইমাম আজিম খাম, ইমাম জাফির আলী, আরশা জামাল, জয়নাল আবেদিন, মিসবাহ মাহমুদ, কামাল ভূইয়া এবং আরশাদ জামাল।

আলোচনা সভায় সকলকে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এরিক অ্যাডামস।
উল্লেখ্য বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় ভিডিও কনফারেন্স সফটওয়্যার জুমের মাধ্যমে হবে অনুষ্ঠানটি। তাছাড়া এরিক  অ্যাডামস এর ওয়েবসাইট WWW.ERICADAMS2021.COM এই ওয়েবসাইটের মাধ্যমে ও সরাসরি দেখা যাবে আয়োজনটি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360