ভরদুপুরে ম্যানহাটনে ডাকাতি - Shera TV ভরদুপুরে ম্যানহাটনে ডাকাতি - Shera TV

ভরদুপুরে ম্যানহাটনে ডাকাতি

অনলাইন ডেস্ক:
নিউ ইয়র্কের ম্যানহাটনে চ্যানেলের একটি দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবারের ওই ডাকাতির ভিডিও প্রকাশ করেছে নিউ ইয়র্ক পোস্ট। ভিডিওতে চার যুবককে চ্যানেল বুটিকে হামলা চালাতে দেখা যায়। তারা সেখান থেকে প্রায় ১ লাখ ৬০ হাজার ডলার বা ১ কোটি ৬২ লাখ টাকার পণ্য ডাকাতি করে।
দুপুর দুইটার দিকে ওই ডাকাতির ঘটনা ঘটে। ভিডিওতে দেখা যায়, ‘সরে যান’ ‘সরে যান’ বলে প্রথমে দোকানে প্রবেশ করে ডাকাতরা। তারা ছিলেন অস্ত্রধারী। তাদের মধ্যে একজন দোকানের দরজা টেনে ধরে রাখে এবং বাকিরা সাজিয়ে রাখা পণ্যগুলো জমা করতে থাকে।
সেখানে থাকা সকল পণ্যই ছিল অভিজাত ও দামি। ভিডিওতে দেখা যায়, দোকানের মধ্যে থাকা ক্রেতারাও তাদের হামলার প্রতিবাদ করছে। তবে তারা সফলভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। এখন পর্যন্ত তাদের কাউকেই গ্রেপ্তার করা যায়নি।

সূত্র: নিউইয়র্ক পোস্ট

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360