কুইন্সে ভয়াবহ আগুন - Shera TV কুইন্সে ভয়াবহ আগুন - Shera TV

কুইন্সে ভয়াবহ আগুন

সেরা ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্কের কুইন্সে ভয়ংকর অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার বেলা ১ টা ৪০ মিনিটের দিকে বাংলাদেশি অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটসের ৯০ তম স্ট্রিটের কাছে ৩৪তম অ্যাভিনিউয়ের ৬ তলা ভবনের টপ ফ্লোরে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে নিউয়র্কের ফায়ার্স সার্ভিস বিভাগ। ভয়াবহ এই আগুন নিয়ন্ত্রনে ৪৪টিরও বেশি ইউনিট এবং প্রায় ২০০ জন ফায়ার সার্ভিস করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত অগ্নিকান্ডের ঘটনায় চারজন দমকল কর্মীসহ মোট ৭ জন আহত হয়েছেন। তবে কি কারনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে সে সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকান্ডের ঘটনার কারন অনুসন্ধান শেষে প্রকৃত কারন জানা যাবে বলে জানিয়েছে এনওয়াইপিডির এক কর্মকর্তা।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360