নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হলেন 'নেসা' - Shera TV নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হলেন 'নেসা' - Shera TV

নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হলেন ‘নেসা’

ডেস্ক রিপোর্ট:
প্রথম বাংলাদেশি নারী হিসেবে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক পুলিশ বিভাগে সার্জেন্ট হিসেবে যোগ দিয়েছেন
নেসা। এনওয়াইপিডির ভেরিফায়েড ফেসবুক পোস্ট থেকে জানা যায় নেসা মাত্র ২১ বছর বয়সে বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। যুক্তরাষ্ট্রে ইংরেজি বিষয়ে অধ্যয়নকালীন সময়ে তিনি চাকরি জীবনে যোগ দেন। ২টি প্রতিষ্ঠানে চাকরি করার পর তিনি নিউইয়র্ক পুলিশ বিভাগে প্রথম বাংলাদেশি নারী সার্জেন্ট হিসেবে যোগ দেন। একজন বাংলাদেশি নারীর এমন সাফল্যের খবর সোশ্যাল মিডিয়াজুড়ে ছড়িয়ে পরলে প্রশংসায় ভাসছেন নেসা। নিউইয়র্কে বাংলাদেশি কমিউনিউটির অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360