৩দিন ব্যাপী ৩৫ তম ফোবানা কনভেনশন-২০২১ অনুষ্ঠিত হবে ২৬,২৭ ও ২৮ নভেম্বর - Shera TV ৩দিন ব্যাপী ৩৫ তম ফোবানা কনভেনশন-২০২১ অনুষ্ঠিত হবে ২৬,২৭ ও ২৮ নভেম্বর - Shera TV

৩দিন ব্যাপী ৩৫ তম ফোবানা কনভেনশন-২০২১ অনুষ্ঠিত হবে ২৬,২৭ ও ২৮ নভেম্বর

প্রেস বিজ্ঞপ্তি: ৩৫ তম ফোবানা কনভেনশন-২০২১ আগামী নভেম্বর মাসের ২৬,২৭ ও ২৮ নভেম্বর অনুষ্ঠিত হবে জানিয়েছে ফোবানা আয়োজন কমিটি। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে তারা জানান ৩৫তম ফোবানা সম্মেলনকে কেন্দ্র করে  উদ্ভূত প্রতিকূল পরিস্থির পরিপ্রেক্ষিতে গত ১৫ই  জুলাই, ২০২১ তারিখে  ফোবানার উপদেষ্টা, প্রাক্তন চেয়ারম্যান, ইলেকশন কমিশন এবং ফোবানা কেন্দ্রীয় কমিটির  মধ্যে  প্রস্তাবনা, বিস্তারিত আলোচনা, পারস্পরিক মত বিনিময় ও সমঝোতা, সবার সম্মিলিত পরামর্শ  এবং সংখ্যাগরিষ্ঠের অনুমোদন সাপেক্ষে ফোবানা কার্যনির্বাহী কমিটি কর্তৃক গৃহীত স্বীদ্ধান্ত অনুযায়ী ৩৫তম ফোবানা সম্মেলন অনুষ্ঠিত হবে আগামী ২৬,২৭ এবং ২৮শে নভেম্বর,২০২১। সম্মেলন স্থল ওয়াশিংটন মেট্রো এলাকার গেলর্ড ন্যাশনাল রিসোর্ট এন্ড কনভেনশন সেন্টার মিলনায়তন, মেরিল্যান্ড। মহামারীর কারণে উদ্ভূত বিরূপ পরিস্থিতির প্রেক্ষাপটে স্বাগতিক সংগঠন কর্তৃক পূর্ণ প্রস্তুতি গ্রহণ এবং সফলভাবে ফোবানা সম্মেলন অনুষ্ঠানের যথার্থ আয়োজন ও সম্মেলন অনুষ্টানের স্বার্থে  ও সুবিধার্থে  এই বিশেষ স্বীদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলেও জানানো হয়।

সেরা টিভি/আকিব

 

Developed BY: Shera Digital 360