নিউইয়র্কের কুইন্সে বিস্ফোরন, আহত ১ - Shera TV নিউইয়র্কের কুইন্সে বিস্ফোরন, আহত ১ - Shera TV

নিউইয়র্কের কুইন্সে বিস্ফোরন, আহত ১

ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্কের কুইন্সে ভয়াবহ বিস্ফোরনের ঘটনায় ১ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
এফডিএনওয়াই থেকে প্রাপ্ত তথ্যমতে মঙ্গলবার সকালে কুইন্সে বিস্ফোরণের খবর পাওয়ার পরে একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মকর্তারা জানান, সানিসাইড এলাকায় সকাল ১১ টার দিকে ইউনিটগুলো বিস্ফোরণের খবর পেয়ে এগিয়ে যায়। ঘটনাস্থল থেকে গুরুতর জখম এবং দগ্ধ  এক ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।  তবে শেষ খবর পাওয়া পর্যন্ত বিস্ফোরনের কারন জানা যায়নি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360