এনওয়াইপিডিতে কমান্ডিং অফিসারের দায়িত্ব পেলেন বাংলাদেশি আমেরিকান খন্দকার আবদুল্লাহ - Shera TV এনওয়াইপিডিতে কমান্ডিং অফিসারের দায়িত্ব পেলেন বাংলাদেশি আমেরিকান খন্দকার আবদুল্লাহ - Shera TV

এনওয়াইপিডিতে কমান্ডিং অফিসারের দায়িত্ব পেলেন বাংলাদেশি আমেরিকান খন্দকার আবদুল্লাহ

ডেস্ক রিপোর্ট: নিউইয়র্ক পুলিশ বিভাগে ( এনওয়াইপিডি ) কমান্ডিং অফিসার পদে দায়িত্ব পেলেন বাংলাদেশি আমেরিকান খন্দকার আবদুল্লাহ। নিউইয়র্কের ৬৯ প্রিসিংকটের দায়িত্ব পান তিনি।
তিনি এর আগে এনওয়াইপিডিতে ক্যাপ্টেন পদে নিয়োজিত ছিলেন। বাংলাদেশি আমেরিকানদের সংগঠন বাপা সদস্য ডিটেকটিভ জামিল সরোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য খন্দকার আবদুল্লাহ এর আগেও এনওয়াইপিডিতে প্রথম বাংলাদেশি ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশে তার বাড়ি সিলেট জেলায়।

Developed BY: Shera Digital 360