ব্রঙ্কসে অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার - Shera TV ব্রঙ্কসে অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার - Shera TV

ব্রঙ্কসে অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:
ব্রঙ্কসের অ্যাপার্টমেন্ট থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মধ্যবয়সী নারীর মরদেহটি দেখে সোমবার সকালে থানায় জানায় তার ১৪ বছর বয়সী কিশোরী মেয়ে। পুলিশ জানায় ৩৫ বছর বয়সী বেলকিস লোপেজকে সকাল ৮ টা ১৫ মিনিটের দিকে তার বেডরুমের ভেতরে তার গলায় রাবারের ব্যান্ড প্যাঁচানো অবস্থায় অজ্ঞান এবং প্রতিক্রিয়াহীন অবস্থায় পাওয়া যায়। সূত্র জানায়, তদন্তকারীরা বিশ্বাস করেন যে প্রাক্তন প্রেমিকের সাথে পারিবারিক বিরোধে লোপেজকে হত্যা করা হতে পারে। মেডিকেল পরীক্ষক তার মৃত্যুর কারণ নির্ধারণ করবেন।

সোমবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত মৃত্যুর কারন অনুসন্ধানে তদন্ত চলছে বলা নিশ্চিত হওয়া গেছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360