ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইনের মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের - Shera TV ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইনের মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের - Shera TV

ড. মুহাম্মদ ইউনূসের শ্রম আইনের মামলা নিষ্পত্তির নির্দেশ হাইকোর্টের

ডেস্ক রিপোর্ট:

গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইনের মামলার কার্যক্রম নিম্ন আদালতে দুই মাসের জন্য স্থগিত করেছেন আপিল বিভাগ।
এই দুই মাসের মধ্যে ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা শ্রম আইন লঙ্ঘনের মামলা কেন বাতিল করা হবে না, এ মর্মে জারি করা রুল নিষ্পত্তি করতে হাইকোর্টকে নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার আপিল বিভাগের বিচারপতি মো. নুরুজ্জামানের নেতৃত্বাধীন বেঞ্চ এ আদেশ দেন।
গত ২০২১ সালের ৯ সেপ্টেম্বর শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ড. মুহাম্মদ ইউনূসসহ চার জনের বিরুদ্ধে মামলা করে ঢাকার কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তর।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ড. ইউনূসের গ্রামীণ টেলিকম পরিদর্শনে গিয়েছিলেন কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা শ্রম আইনের কিছু লঙ্ঘন দেখতে পান। এর মধ্যে ১০১ জন শ্রমিক-কর্মচারীকে স্থায়ী করার কথা থাকলেও তাঁদের স্থায়ী করা হয়নি। শ্রমিকদের অংশগ্রহণের তহবিল ও কল্যাণ তহবিলও গঠন করা হয়নি। এ ছাড়া কোম্পানির লভ্যাংশের ৫ শতাংশ শ্রমিকদের দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হয়নি। এসব অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ফৌজদারি আইনে এ মামলা করা হয়।

সেরা টিভি/মামুন

Developed BY: Shera Digital 360