কুইন্স পার্কে ধর্ষণ চেষ্টা - Shera TV কুইন্স পার্কে ধর্ষণ চেষ্টা - Shera TV

কুইন্স পার্কে ধর্ষণ চেষ্টা

শনিবার সন্ধ্যায় কুইন্স পার্কে একজন মহিলাকে ধর্ষণ করার চেষ্টা করেছিল এমন এক ব্যক্তির খোঁজ করছে পুলিশ।
এনওয়াইপিডি সূত্রে জানা যায় ৫১ বছর বয়সী এই নারী ভোর সাড়ে ৬টার দিকে ফরেস্ট পার্কের অরেঞ্জ ট্রেলের উপর দিয়ে হাঁটছিলেন। এমনসময় অজ্ঞাত একজন লোক তাকে কাঁধে চাপিয়ে নিয়ে মাথায় কয়েকবার ঘুষি মারে। পরে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে তার মুখ চেপে ধরে ধর্ষণ চেষ্টা চালায়।

কিন্তু সৌভাগ্যক্রমে তিনি ধর্ষণের হাত থেকে বেচে যান। এই ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অভিযুক্তকে খুঁজছে পুলিশ।

Developed BY: Shera Digital 360