নিউইয়র্কে হাডসন নদী থেকে নিখোঁজ বাংলাদেশি তরুনের লাশ উদ্ধার, দাফন সম্পন্ন - Shera TV নিউইয়র্কে হাডসন নদী থেকে নিখোঁজ বাংলাদেশি তরুনের লাশ উদ্ধার, দাফন সম্পন্ন - Shera TV

নিউইয়র্কে হাডসন নদী থেকে নিখোঁজ বাংলাদেশি তরুনের লাশ উদ্ধার, দাফন সম্পন্ন

সেরা নিউজ ডেস্ক: নিউইয়র্কের হাডসন নদী থেকে ১৮ বছর বয়সী এক তরুনীর লাশ উদ্ধার করেছে

পুলিশ। সোমবার নিউইয়র্কের মিনি বাংলাদেশখ্যাত  জ্যাকসন হাইটস মসজিদে মৃতের জানাজার নামাজ শেষে দাফন করা হয় নিউজার্সি মুসলিম কবরস্থানে। স্থানীয় সূত্র জানায় পেনসিলভেনিয়া স্টেটের ফিলাডেলফিয়ায় একটি বাড়ি কিনতে চায় তার বাবা  নিউইয়র্ক মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক এবং বরিশাল সদরের সন্তান আরিফুল ইসলাম তুহিন এবং মা আশুরা বেগম। এই নিয়ে পরিবারে অশান্তি সৃষ্টি ও তর্ক-বিতর্কের এক পর্যায়ে গত ১৩ সেপ্টেম্বর বাড়ি ছেড়ে বেড়িয়ে যায় তৃপ্তি।

দুই-তিন দিনেও কোন সাড়া না পেয়ে পরিবারের পক্ষ থেকে পুলিশে রিপোর্ট করা হয়। অবশেষে ২৬ সেপ্টেম্বর নিউইয়র্কের পুলিশ তাদেরকে জানায় যে, হাডসন নদী থেকে একটি লাশ উদ্ধার করা হয়েছে। তবে ঐ লাশটি নদী থেকে উদ্ধার করা হয় ১৫ সেপ্টেম্বর। অর্থাৎ তৃপ্তি বাড়ি ছাড়ার দুদিন পর। কিন্তু পুলিশের গড়িমসির কারণে ১০ দিন পর পুত্রের লাশের সন্ধান পেয়েছেন মা-বাবা। একমাত্র সন্তানের অকাল মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পরেছেন বাবা-মা। পুরো পরিবারে বইছে শোকের ছায়া।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360