বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ - Shera TV বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ - Shera TV

বাংলাদেশে ধর্ষণের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার:
ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবিতে নিউইয়র্কে প্রতিবাদ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় এই সভার আয়োজন করে নিউইয়র্কের ক্ষুব্ধ সচেতন প্রবাসীরা।

সভার সমন্বয়কারী তোফাজ্জল লিটনের সঞ্চালনায় বক্তারা বলেন, ধর্ষণের বিচার না হওয়ায় বাংলাদেশে ধর্ষণের ঘটনা বেড়ে যাচ্ছে। তাই ধর্ষণের এমন দৃষ্টান্তমূলক শাস্তি দিবে হবে যেনো কেউ ধর্ষণ করার সাহস না পায়। প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিবাদ সমাবেশ না করতে পারলেও যেনো সামাজিক যোগাযোগ মাধ্যমে  ধষেণের বিরোদ্ধে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। মনোভাবের এবং অপরাধীদের প্রতিহত করতে আহ্বান জানান বক্তারা।

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360