নিউ ইয়র্কের জেরিকোর লংআইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত - Shera TV নিউ ইয়র্কের জেরিকোর লংআইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত - Shera TV

নিউ ইয়র্কের জেরিকোর লংআইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত

সেরা নিউজ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের জেরিকোর লংআইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সায়েম শাহরিয়ার (২৪)  লংআইল্যান্ড এক্সপ্রেসওয়েতে হাঁটছিল। সড়কের ৪১নং প্রস্থান পথের কাছাকাছি দ্রুতগামী একটি গাড়ি তাকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলে মারা যান।

পুলিশ জানায়, সায়েম শাহরিয়ার (২৪) নিউ ইয়র্কের রনকনকোমা লেকের বাসিন্দা ছিলেন। পুলিশ দুর্ঘটনার তদন্ত অব্যাহত রেখেছে।

 

সেরা নিউজ/আকিব

Developed BY: Shera Digital 360