নিউইয়র্কে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু - Shera TV নিউইয়র্কে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু - Shera TV

নিউইয়র্কে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে করোনায় বাবা-ছেলের মৃত্যু

বছর পেরোলেও বিশ্বজুড়ে মহামারী করোনা ভাইরাসের তান্ডব কমেনি। এরইমধ্যে যুক্তরাষ্ট্রেও হানা দিয়েছে করোনার সেকেন্ড ওয়েভ। যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য  নিউইয়র্কে করোনা আক্রান্ত হয়ে মাত্র ৩ ঘন্টার ব্যবধানে বাংলাদেশি প্রবাসী বাবা ছেলের মৃত্যু হয়েছে।  আমেরিকা প্রবাসী হলিশহর এ ব্লক ৮ নং লেনের স্থায়ী বাসিন্দা সন্দীপ নিবাসী জনাব ইঞ্জিনিয়ার খাইরুজ্জামান সাহেব এবং তার ছেলে আবুল বাশার পান্না (সি পি এ) করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরন করেন। আলমগীর খান আলম নামের এক নিউইয়র্ক প্রবাসী তার ফেসবুক পোস্টে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।  আকস্মিক এই মৃত্যুতে নিউইয়র্কে বাঙালী কমিউনিটিতে বইছে শোকের ছায়া।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360