নিউইয়র্কের ব্রুংকসে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু - Shera TV নিউইয়র্কের ব্রুংকসে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু - Shera TV

নিউইয়র্কের ব্রুংকসে করোনায় আরও এক বাংলাদেশির মৃত্যু

অনলাইন ডেস্ক:

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে প্রাণ হারিয়েছেন আরও এক বাংলাদেশি। তার নাম আশিক আলী (৬৮)। তার গ্রামের বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের দেওকলস গ্রামে।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রকস শহরের বাসিন্দা আশিক আলীর কোভিড-১৯ প্রজেটিভ ধরা পড়ে গেল ৫ জানুয়ারি। শারিরীক অবস্থার অবনতি হলে স্থানীয় মাউন্ট সাইনাই হাসপাতালে ভর্তি করা হয় তাকে। দীর্ঘ ২০ দিন চিকিৎসাধীন থাকা অবস্থায় রবিবার ভোররাতে হাসপাতালে মারা যান তিনি। সোমবার স্থানীয় লোরাল গ্লোব সেমিটারীতে অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
তার ছোট ছেলে সুহেল আহমদ জানান, ২০১০ সাথে মা-বাবা, ভাই-বোনসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাবা। গেল ক’দিন পূর্বে হঠাৎ করোনা ভাইরাসে আক্রান্ত হন তিনি। ভোররাতে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দেশে থাকাকালীন সময়ে তিনি ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সে হিসেবে বাবাকে সবাই চিনতেন। বাবার রুহের মাগফিরাত কামনায় সকলের দোয়া কামনা করছি।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360