নিউইয়র্কে পুলিশের গাড়ি চুরি - Shera TV নিউইয়র্কে পুলিশের গাড়ি চুরি - Shera TV

নিউইয়র্কে পুলিশের গাড়ি চুরি

অনলাইন ডেস্ক:
নিউইয়র্কে উদ্বেগজনক হারে বাড়ছে অপরাধের সংখ্যা। যারা এতদিন ধরে সাধারণ নাগরিকদের নিরাপত্তা দিয়ে আসছে। এবার তাদের নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠতে শুরু করেছে। নিউইয়র্ক সিটিতে অপরাধের মাত্রা এমন পর্যায়ে পৌঁছেছে যে পুলিশের গাড়িও চুরি হয়ে যাচ্ছে। সম্প্রতি ব্রঙ্কসের ইস্ট ১৬৭ স্ট্রিট থেকে নিউইয়র্ক পুলিশের বিশেষ অপরাধ বিভাগের একটি গাড়ি চুরি হয়। পরবর্তীতে সড়কে থাকা সিসিটিভি ফুটেজ পর্যবক্ষন করে কর্মকর্তারা দেখতে পান চুরি করে নিয়ে যাওয়ার পর চারজনের একটি দল বেশ সময় নিয়েই গাড়ির যন্ত্রপাতি খুলছে। এরপর নিজদের মধ্যে ওই যন্ত্রপাতি ভাগাভাগি করে গাড়ির বডিটি ফেলে তাঁরা চলে যায়। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত অপরাধীদের খুঁজছে পুলিশ।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360