নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু - Shera TV নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু - Shera TV

নিউইয়র্কে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও এক বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট: মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে নিউইয়র্কের ম্যানহাটনে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির অত্যন্ত পরিচিতজন মোহাম্মদ ভূইয়া মৃত্যুবরন করেছেন। আজ সকাল সাড়ে ১১টায় নিউইয়র্কের ম্যানহাটন মাউন্ট সিনাই হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে স্ত্রী ( কাউছার ভুইয়া), ছেলে, মেয়েসহ অসংখ্য স্বজন রেখে গেছেন। তিনি দীর্ঘদিন হার্ট ও ডায়াবেটিসে ভুগছিলেন। তিনি বেশ কিছুদিন আগে করোনা আক্রান্ত হয়ে মাউন্ট সিনাই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার বাড়ি বাংলাদেশের ফেনী জেলায়।

সেরা টিভি/আকিব
Developed BY: Shera Digital 360