নিউইয়র্কে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ঈদ জামাত - Shera TV নিউইয়র্কে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ঈদ জামাত - Shera TV

নিউইয়র্কে অনুষ্ঠিত হল প্রবাসী বাংলাদেশীদের সর্ববৃহৎ ঈদ জামাত

এসএম সোলায়মান, নিউইয়র্ক:
নিউইয়র্কের জ্যামাইকায় অনুষ্ঠিত হয়েছে প্রবাসী বাংলাদেশীদের সর্ব বৃহত ঈদ জামাত।  জ্যামাইকা মুসলিম সেন্টারের আয়োজনে স্থানীয় থমাস এডিসন হাইস্কুল মাঠে নিউইয়র্ক সময় বৃহস্প্রতিবার সকাল ৯টায় অনুষ্ঠিত ঈদ জামাতে ১০ হাজারের বেশি বাংলাদেশী অংশ নেন। সামাজিক দুরত্ব না মানলেও সকলেই মাস্ক পড়ে ঈদ জামাতে অংশ নেন। প্রায় ২ বছর পর নিউইয়র্কে খোলা মাঠে ঈদের নামাজ পড়ার সুযোগ পায় প্রবাসীরা। জ্যামাইকা ছাড়াও জ্যাকসন হাইটস, ব্রুকলিন, ব্রংস্কস, ওজনপার্ক, ম্যানহাটন, স্টেটেন আইল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের সব গুলো অংগ রাজ্যে খোলা মাঠে ঈদ জামাত করার সুযোগ পেয়েছে এবারের ঈদে। সর্বোচ্চ নিরাপত্তায় অনুষ্ঠিত এসব ঈদ জামাতে যুক্তরাষ্ট্রের সিনেটর, কংগ্রেসসহ স্থানীয় জনপ্রতিনিধিগণ ঈদ জামাতে এসে শুভেচ্ছা বিনিময় করেন।

সেরা টিভি/আকিব
Developed BY: Shera Digital 360