নিউইয়র্কের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হেনরি - Shera TV নিউইয়র্কের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হেনরি - Shera TV

নিউইয়র্কের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হেনরি

স্টাফ রিপোর্টার:

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিসহ পূর্ব উপকূলে দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঝড় হেনরি। মার্কিন যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ এক পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে। এ কারণে গতকাল শুক্রবার সতর্কতা জারি করা হয়েছে। গত কয়েক দশকের মধ্যে নিউ ইংল্যান্ড এলাকায় আঘাত হানতে যাওয়া এটি প্রথম ঘূর্ণিঝড়।

এতে আরও বলা হয়, আটলান্টিকে সৃষ্ট এই ঝড় আগামীকাল রবিবার আঘাত হানতে পারে। ঝড়ের কারণে তীব্র বাতাস বয়ে যেতে পারে। আকস্মিক বন্যা ও জলোচ্ছ্বাস দেখা দিতে পারে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল হারিকেন সেন্টার থেকে বলা হয়েছে, শুক্রবার রাত কিংবা শনিবার হেনরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। কানিকটিকাট, মেইন, ম্যাসাচুসেটস, নিউ হ্যাম্পশায়ারসহ পুরো নিউ ইংল্যান্ড এলাকার লোকজনকে সতর্ক থাকতে বলেছেন কর্মকর্তারা।

এদিকে তীব্র ঝড়ো বাতাসের কারণে প্রায় তিন লাখ লোককে বিদ্যুৎ বিহীন অবস্থায় থাকা লাগতে পারে বলে গভর্ণরের কার্যালয় থেকে বলা হয়েছে।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360