সেরা টিভির ১ লক্ষ সদস্য উপলক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠান - Shera TV সেরা টিভির ১ লক্ষ সদস্য উপলক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠান - Shera TV

সেরা টিভির ১ লক্ষ সদস্য উপলক্ষ্যে নিউইয়র্কে অনুষ্ঠান

ডেস্ক রিপোর্ট:
সেরা টিভির লক্ষ সদস্য হওয়া উপলক্ষ্যে বুধবার নিউইয়র্কে আয়োজিত এক জমকালো অনুষ্ঠান হয়ে গেলো। এক পর্যায়ে তা তারকা মেলায় রূপ নেয়। স্থানীয় সময় বিকেল ৬টায় অনুষ্ঠান শুরু হয়ে শেষ হয় রাত ১১টায়। প্রথমে সেরা টিভির ভবিষ্যৎ পথ চলার রূপরেখা তুলে ধরেন আইটি এক্সপার্ট ও সিইও শেখ গালিব রহমান। তিনি বলেন, বিশ্বব্যাপি ‘সেরা টিভি’ তার নামের মধ্যেই নিজের পরিচয় ফুটিয়ে তুলতে চায়। অন্য টিভি চ্যানেল থেকে ভিন্ন প্ল্যাটফর্ম অ্যামাজন, রকো টিভি, অ্যাপল-এ নিজের সেরা কনটেন্ট দিয়ে দর্শক হৃদয় জয় করাই আমাদের স্বপ্ন।

এ সময় সেরা টিভির হেড অব প্রোগ্রাম তারকা মডেল ও অভিনেত্রি মোনালিসা বলেন, আমরা টার্গেট করেছি এমন দর্শকদের যারা শ্রেষ্ঠ কনটেন্ট দেখতে নিজেকে প্রস্তুত করে রাখেন। কমিউনিটির ভেতর ও বাইরের বিভিন্ন জীবন ঘনিষ্ঠ বিষয় নিয়ে আমাদের অনুষ্ঠান নির্মাণ করা হচ্ছে। ছোট পর্দার অভিনেতা আদনান ফারুক হিল্লোল অনুষ্ঠানে যোগ দিয়ে বলেন, গতানুগতিক বিষয় নিয়ে অনুষ্ঠান নির্মাণ না করলেই দর্শক হৃদয় জয় করা যাবে। সেখানেই মেধা ও শ্রম দেয়া জরুরী। হিল্লোল সম্প্রতি সেরা টিভির অঙ্গ প্রতিষ্ঠান সেরা ডিজিটাল ৩৬০ তে যোগ দিয়েছেন। একই সঙ্গে তিনি টিভির একজন উপদেষ্টাও। সেরা টিভির অপারেশন্স হেড, বার্তা বিভাগের প্রধান, কমার্শিয়াল বিভাগের প্রধানসহ বিশিষ্টজন ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় ঢাকা থেকে ভার্চ্যুয়ালি সংযুক্ত হন তানহা শেখ ও আকিব মাহমুদ।
উল্লেখ্য সেরা টিভির কিছু আকর্ষণিয় কনটেন্ট ইতোমধ্যে ইউটিউবে লক্ষাধিক দর্শক তা দেখেছেন। একই দিন তারকা মডেল মোনালিসার জন্মদিন হবার কারণে অনুষ্ঠানস্থল হয়ে উঠেছিলো মিডিয়া ও তারকা মেলায়।

সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360