ম্যানহাটনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু - Shera TV ম্যানহাটনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু - Shera TV

ম্যানহাটনে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

ডেস্ক রিপোর্ট:
নিউইয়র্কের ম্যানহাটনে বাইক দুর্ঘটনায় প্রাণ গেল আরো এক বাংলাদেশির। গতকাল রাতে ম্যানহাটনে ডেলিভারি দেয়ার সময় প্রবাসী বাংলাদেশি সালা উদ্দিন বাবলু দুর্ঘটনায় পতিত হন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বেলভিউ হাসপাতালে ভর্তি করা হয়। আজ দুপুর নিউইয়র্ক স্থানীয় সময় দুপুর ২টায় তিনি মৃত্যুবরণ করেন বলে নিশ্চিত করেছে একাধিক সূত্র।  নিহতের বাড়ি বাংলাদেশ নোয়াখালীর জেলার সোনাইমুড়ী উপজেলার নদনা ইউনিয়নের হাটগাঁও গ্রামে।সেরা টিভি/আকিব

Developed BY: Shera Digital 360